|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

দেশের অসুস্থতা সারানোর জন্য একমাত্র ডাক্তার হল ডাঃ শফিকুর

নিউজ ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি, ২০২৬, ০৭:৩৫ পিএম
১০ পঠিত
00:00
00:00
দেশের অসুস্থতা সারানোর জন্য একমাত্র ডাক্তার হল ডাঃ শফিকুর
ডা. খালিদুজ্জামান - ছবি: সংগ্রহীত

ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, বর্তমানে বাংলাদেশের যে অসুস্থতা বিরাজ করছে, তা সারাতে ডা. শফিকুর রহমানের বিকল্প নেই।

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. খালিদুজ্জামান বলেন, “বাংলাদেশ একটি রূপান্তরিত দেশ। ঢাকার প্রতিটি এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি। পুরো দেশে অসুস্থতা বিরাজ করছে। এই পরিস্থিতি মোকাবেলায় ডা. শফিকুর রহমানই একমাত্র সমাধান।”

তিনি আরও যোগ করেন, “আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। মা-বোনরা তাদের অধিকার ফিরে পাবে, কেউ জুলুমের শিকার হবে না। সবাই ন্যায্য অধিকার ফিরে পাবে।”

জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা-১৬ আসনের প্রার্থী ও শিক্ষাবিদ কর্নেল আব্দুল বাতেন। এছাড়া বক্তব্য দেন জামায়াতের কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান, কাফরুল দক্ষিণ থানার আমির আনোয়ারুল করিম, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

উদ্বোধনী বক্তব্যে শহীদ আব্দুল হান্নানের ছেলে ড. সাঈদ খান বলেন, “আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের আদর্শের ‘ন্যায় ও ইনসাফের রাষ্ট্র’ প্রতিষ্ঠা করব। জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সম্মান দিতে আমাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই।”

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →