|
|
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে মুস্তাফিজ, থাকছে বিশেষ আয়োজন

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম
২৪ পঠিত
00:00
00:00
বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে মুস্তাফিজ, থাকছে বিশেষ আয়োজন

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশের আসন্ন ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০টিরও বেশি উইকেটের মালিক মুস্তাফিজ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলার অপেক্ষায় আছেন। আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা মিটিয়েই তিনি রেনেগেডস শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে। এবার সেই জাদু দেখার অপেক্ষায় মেলবোর্ন।

মুস্তাফিজের এই আগমনকে ঘিরে মেলবোর্নের প্রবাসী বাংলাদেশি সমর্থকদের জন্য দারুণ এক চমক নিয়ে এসেছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আয়োজিত ম্যাচে ‘দ্য ফিজ বে’ নামে বিশেষ গ্যালারির ব্যবস্থা রাখা হয়েছে। লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে একত্রিত করতেই এমন উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সমর্থকদের জন্য থাকছে টিকিটের বিশেষ মূল্যছাড়ের সুযোগও। ওই ম্যাচগুলোতে ‘FIZZBAY’ প্রোমো কোডটি ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনা যাবে ৫০ শতাংশ ছাড়ে। মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি জানিয়েছেন, মুস্তাফিজের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং চাপের মুহূর্তে উইকেট তুলে নেওয়ার সক্ষমতা দলের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে।

নতুন দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা মুস্তাফিজও বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এমসিজিতে রেনেগেডসের জার্সি গায়ে খেলতে তিনি মুখিয়ে আছেন। নিজের সেরাটা দিয়ে দলের সাফল্যে অবদান রাখাই তার মূল লক্ষ্য। মাঠের লড়াইয়ে তার কাটারের জাদুতে প্রতিপক্ষকে ঘায়েল করার অপেক্ষায় এখন মেলবোর্নের ক্রিকেটপ্রেমীরা। বিশ্ব ক্রিকেটে কাটারের জাদুতে বহুবার প্রতিপক্ষকে চমকে দিয়েছেন মুস্তাফিজ।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →