|
|
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

উপায়-এ ট্রেইনি রিলেশনশিপ লিড পদে নিয়োগ, বেতন ৫৫ হাজার

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
১৫৬ পঠিত
00:00
00:00
উপায়-এ ট্রেইনি রিলেশনশিপ লিড পদে নিয়োগ, বেতন ৫৫ হাজার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) তাদের ট্রেইনি রিলেশনশিপ লিড পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা গত ৭ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন শুরু করেছেন, যা আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান থাকবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
  • পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
  • অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য, তবে নতুনরাও আবেদনের যোগ্য
  • বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
  • বেতন: মাসিক ৪০,০০০ থেকে ৫৫,০০০ টাকা
  • অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল এবং ইন্টারনেট ভাতা

নিয়োগপ্রাপ্তদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে নতুন রিটেইল এজেন্ট যুক্ত করা, ডিস্ট্রিবিউশন হাউসের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা।

পদটিতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

কর্মক্ষেত্র হিসেবে অফিসের পাশাপাশি যেকোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

  • এক নজরে উপায়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬।
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
  • আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →