|
|
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:২০ এএম
২০৪ পঠিত
00:00
00:00
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে 'বরিশল' ইউনিয়ন গঠন এবং পুরো সদর উপজেলাকে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় এ বিক্ষোভ শুরু হলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে। বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই বিষয়টির প্রতিবাদ করলেও তার কোনো সুরাহা মেলেনি।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়, যার গেজেট ৪ জুন প্রকাশিত হয়েছিল। ইউনিয়নবাসীর প্রাথমিক প্রতিবাদের পরও বিষয়টি সমাধান হয়নি। বর্তমানে সদর উপজেলার সুলতানপুর, রামরাইল ও বাসুদেব ইউনিয়ন নিয়ে বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব তোলা হয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন ওইসব ইউনিয়নের মানুষ।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এই প্রস্তাবের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি দাপ্তরিক পত্র পাঠায়। এই বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, যা শেষ পর্যন্ত অবরোধ কর্মসূচিতে রূপ নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জানমালের ক্ষতি রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →