বাসযাত্রীর অন্তর্বাসে লুকানো ছিল ৩৯২৫ পিস ইয়াবা
নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ সাহাব উদ্দিন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, ভাই ভাই ফল ভান্ডারের সামনে সড়কে দাঁড়ানো শ্যামলী পরিবহনের একটি বাসে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হয়। এ সময় সাহাব উদ্দিনের শরীর তল্লাশি করে তার অন্তর্বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিন হাজার ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভৈরব সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে চলমান থাকবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন