|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ এএম
৬ পঠিত
00:00
00:00
সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
ছবি: সংগ্রহীত

পবিত্র ওমরাহ হজকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ৫ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির মধ্যে ১ হাজার ৮০০টির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব সরকার।

রোববার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নির্ধারিত মান অনুযায়ী সেবা ও কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হওয়ায় এসব বিদেশি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান নিয়মিত মূল্যায়নের আওতায় আনা হয়েছিল। মূল্যায়নে ঘাটতি ধরা পড়ায় প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অনুমোদিত মানদণ্ড বাস্তবায়ন নিশ্চিত করতে এবং প্রতিষ্ঠানগুলোকে সংশোধনের সুযোগ দিতেই এই নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ করতে পারলে তাদের সঙ্গে চুক্তি পুনরায় কার্যকর করা হবে।

তবে এই সিদ্ধান্তে বৈধ ভিসাধারী ও আগেই বুকিং সম্পন্ন করা ওমরাহ যাত্রীদের সেবায় কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়। তাদের জন্য নির্ধারিত সেবা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

এ বিষয়ে হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নওয়াইমি বলেন, “ওমরাহ খাতের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা জোরদার করতে এবং হজযাত্রীদের অধিকার সুরক্ষায় মন্ত্রণালয় নিয়মিত নজরদারি ও মূল্যায়ন কার্যক্রম চালিয়ে যাবে।”

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →