|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

আরাকান আর্মির গুলিতে আহত শিশুর ২৬ দিনের লড়াইয়ের "অবসান"

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:১৭ পিএম
১৪ পঠিত
00:00
00:00
আরাকান আর্মির গুলিতে আহত শিশুর ২৬ দিনের লড়াইয়ের "অবসান"
ছবি: সংগ্রহীত

টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৮) দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছে। শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার চাচা শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান এবং সবার কাছে ভাতিজির জন্য দোয়া কামনা করেন।

এর আগে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে আহত হয় স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মির ছোড়া একটি গুলি সরাসরি শিশুটির শরীরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংয়ে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড উন্নত নিউরোসার্জারির প্রয়োজনীয়তার কথা জানালে হুজাইফাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৩ জানুয়ারি বিজিবি ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শনিবার সকালে মারা যায় শিশুটি। তার মৃত্যুতে টেকনাফসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় পৃথক শোকবার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী গভীর শোক প্রকাশ করে নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →