|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

অমর একুশে বইমেলায় মো. শাহজাহান সাজুর ‘নিউরাল ভাইরাস’

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ০৮:২৯ পিএম
২২ পঠিত
00:00
00:00
অমর একুশে বইমেলায় মো. শাহজাহান সাজুর ‘নিউরাল ভাইরাস’

বিজ্ঞানের রোমাঞ্চ আর চেতনার গহিন দর্শনের এক অপূর্ব মেলবন্ধনে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মো. শাহজাহান সাজুর নতুন সায়েন্স ফিকশন ‘নিউরাল ভাইরাস : চেতনার নীল দহন’। প্রকাশ করেছে স্বনামধন্য সৃজনশীল প্রকাশনা সংস্থা অনিন্দ্য প্রকাশ।

 

লেখক মো. শাহজাহান সাজু বলেন, ‘নিউরাল ভাইরাস : চেতনার নীল দহন’ কেবল একটি কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং এটি আমার দীর্ঘ দিনের লালিত কিছু প্রশ্নের এক কাল্পনিক উত্তর খোঁজার চেষ্টা।

 

তিনি বলেন, “আমরা এমন যুগে বাস করছি, যেখানে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে প্রবেশ করেছে।

 

আমরা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর নিউরার লিংকের মাধ্যমে নিজেদের আরো উন্নত করতে চাইছি, ঠিক তখনই মনের কোনো এক কোণে এই প্রশ্নটি উঁকি দেয়—সবকিছু নিখুঁত হয়ে গেলে মানুষের ‘মানুষ’ হিসেবে বেঁচে থাকার সার্থকতা কোথায়?”

 

অনিন্দ্য প্রকাশের কর্ণধার প্রকাশক মো. আফজাল হোসেন বলেন, সচরাচর সায়েন্স ফিকশন বলতে আমরা যা বুঝি এটি তার চেয়েও গভীরে গিয়ে মানুষের মগজের নিউরন আর স্মৃতির ধূসর কোষে এক অদৃশ্য ভাইরাসের হানা দেওয়ার রোমহর্ষক কাহিনিকে চিত্রায়িত হয়েছে। যেখানে লেখক কেবল যান্ত্রিকতা নয় বরং মানুষের হৃদয়ের গহিন দহন আর অস্তিত্বের সংকটকে বিজ্ঞানের নিপুণ ছোঁয়ায় ভিন্ন রূপ দিয়েছেন। আমরা আশাবাদী, এটি সমকালীন পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে।

 

মো. শাহজাহান সাজুর নতুন সায়েন্স ফিকশন ‘নিউরাল ভাইরাস: চেতনার নীল দহন’ অমর একুশে বইমেলার ৫৬৫, ৫৬৬. ৫৬৭, ৫৬৮ ও ৫৬৯ নম্বর স্টল অর্থাৎ অনিন্দ্য প্রকাশের প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →