|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

হরমুজে মার্কিন ড্রোনে ইরানের হামলা, দুই জাহাজে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
৭ পঠিত
00:00
00:00
হরমুজে মার্কিন ড্রোনে ইরানের হামলা, দুই জাহাজে আঘাত
বন্দর আব্বাসের উপকূল দিয়ে হরমুজ প্রণালি পার হচ্ছে জাহাজ। ছবি: আল জাজিরা

ইহুদি ধর্মীয় ছুটির সময় সামনে রেখে দখলকৃত পশ্চিম তীরে সামরিক মহড়া শুরু করেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন ‘আকস্মিক পরিস্থিতি’ মোকাবিলার অনুশীলন করা হচ্ছে। মহড়াটি শুক্রবার দুপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আইএইএ’র অভিযোগ

ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধে নিজেদের প্রতিশ্রুতি মেনে চলছে না—এমন অভিযোগ এনে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র গভর্নরস বোর্ড একটি প্রস্তাব পাস করেছে। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান মিত্ররা এই উদ্যোগকে সমর্থন করেছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ভোরের অভিযান

দখলকৃত পশ্চিম তীরে শুক্রবার ভোরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বেথলেহেম ও তুলকারেম এলাকায় এসব অভিযান চালানো হয়। আল-খাদের শহরের কয়েকটি বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তুলকারেম শহরে ব্যাপক সেনা মোতায়েন করা হয় এবং গুলি ছোড়া ও বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা

হরমুজ প্রণালির সর্বশেষ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। এ সময় হরমুজে দক্ষিণ কোরিয়াসহ সব জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

দক্ষিণ লেবাননে শরণার্থী শিবিরে বিস্ফোরণ

দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ভোরে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে ইতালিতে অভিযোগ

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ইসরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলম্যানের বিরুদ্ধে ইতালিতে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে হিন্দ রাজব ফাউন্ডেশন। সংগঠনটি অভিযোগে সিলম্যানের বিভিন্ন প্রকাশ্য বক্তব্যের কথা উল্লেখ করেছে।

হরমুজে মার্কিন চালকবিহীন নৌযানে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি মার্কিন ‘সেইলড্রোন ধরনের’ চালকবিহীন নৌযানে হামলা চালিয়েছে তাদের নৌবাহিনী। আইআরজিসির দাবি, এতে নৌযানটির ‘আক্রমণাত্মক মিশন’ ব্যর্থ হয়েছে।

হরমুজে জাহাজ চলাচল কমেছে, বেড়েছে তেলের দাম

বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি জাহাজ চলাচল করেছে, যা গত ১০ দিনের দৈনিক গড় ১৫টির তুলনায় অনেক কম। একই সময়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড ছুঁয়েছে

যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৬ ডলার ছাড়িয়েছে। রয়টার্সের উদ্ধৃত গ্যাসবাডির তথ্য অনুযায়ী, এর আগে গত সপ্তাহে প্রতি গ্যালনে ৫ দশমিক ৮৫ ডলার ছিল সর্বোচ্চ দাম।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →