|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে ৮১.৫০ লিটার বিদেশি মদ জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ এএম
৭৬ পঠিত
00:00
00:00
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে ৮১.৫০ লিটার বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে জব্দ করা ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ।-ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এ-শিফটের কর্মকর্তারা নজরদারি জোরদার করেন। এ সময় দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে আসা যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

তিনি বিদেশি পাসপোর্টধারী হওয়ায় প্রচলিত ব্যাগেজ বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ পান। ফলে অতিরিক্ত ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

অন্যদিকে, ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে তার ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া যায়। সেটিও আটক করা হয়েছে।

দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দেওয়ার পর মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ ঝুঁকিপূর্ণ বিভিন্ন পয়েন্টে গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং নিয়মিত নজরদারির মাধ্যমে চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →