ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার
নিউজ ডেস্ক
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতপরিচয় একটি ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তল্লাশি চালিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অন্যদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে অবস্থান নিয়েছেন। সন্দেহজনক কাউকে দেখা গেলে তার গতিবিধি যাচাই ও তল্লাশি করা হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকির ই-মেইল পাঠানো হয়। সেখানে মঙ্গলবার বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
ই-মেইল পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুমকির বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। তার ভাষ্য, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। ঘটনার বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ডিবির সাইবার টিম বিষয়টি তদন্ত করছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন