হার্ভার্ডের লিড ফেলোশিপ: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত
মুখপত্র অনলাইন ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের মর্যাদাপূর্ণ ‘লিড’ (LEAD) ফেলোশিপ প্রোগ্রামে আবেদনপত্র আহ্বান করেছে। ‘লার্ন, এনগেজ, অ্যাডভান্স অ্যান্ড ডিসরাপ্ট’ বা লিড কর্মসূচির মূল লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকশিত করা এবং তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখা। হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ যৌথভাবে এই বিশেষ প্রোগ্রামটি পরিচালনা করছে। LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt।
এক বছর মেয়াদি এই ফেলোশিপের যাত্রা শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর এবং কার্যক্রম শেষ হবে ২০২৮ সালের ৩১ আগস্ট। ফেলোশিপের আওতায় ১২ মাস অনলাইন পাঠক্রমের পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময় শিক্ষার্থীরা হার্ভার্ডের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে মাস্টারক্লাস ও বিশেষ কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর পেশাজীবীরা মূলত এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। এ সময়ে ১২ মাসের অনলাইন পাঠক্রম চলবে। এআই যুগে গণিত শেখা কি জরুরি, বিশেষজ্ঞদের পরামর্শ জেনে নিন।
ফেলোশিপের আওতায় নির্বাচিতরা বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া, আবাসনের ব্যবস্থা, জে-১ ভিসা ফি এবং যুক্তরাষ্ট্রে থাকাকালীন জীবনযাত্রার খরচ নির্বাহের জন্য ভাতা। তবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের সুনির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখ্য, শিক্ষার্থী অবস্থায় অর্জিত কর্ম অভিজ্ঞতা এখানে গণনা করা হবে না। যে যে সুবিধা আছে ফেলোশিপে— *যুক্তরাষ্ট্রে যাতায়াতের বিমানভাড়া। *কর্মসূচি চলার সময়ে আবাসনের ব্যবস্থা। *জে-১ ভিসা ফি। *যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় মেটানোর ভাতা। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে। কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান।
আবেদনের জন্য প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা এবং ভবিষ্যতে তা আরও বাড়ানোর সম্ভাবনা থাকতে হবে। এছাড়া ২০২৮ সালের এপ্রিলে কেমব্রিজে ছয় সপ্তাহ উপস্থিত থাকার যোগ্যতা এবং জে-১ ভিসা পাওয়ার সক্ষমতা থাকতে হবে। আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নিজ কর্মস্থল থেকে ছুটি বা বিরতি নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। ফেলোশিপ চলাকালীন অন্য কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং প্রতিটি আবেদন প্রার্থীকে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনার বিস্তারিত হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন