|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

দিল্লিতে সিজেপির বিক্ষোভের আগে গুরুগ্রামের বাসা থেকে আটকধ্রুবরাঠি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬, ১১:০২ এএম
৫১ পঠিত
00:00
00:00
দিল্লিতে সিজেপির বিক্ষোভের আগে গুরুগ্রামের বাসা থেকে আটকধ্রুবরাঠি
চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন ধ্রুব রাঠি। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভেও অংশ নেন তিনি। ছবি: এনডিটিভি

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত বিক্ষোভের আগে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে নিজের বাসা থেকে আটক হয়েছেন ইউটিউবার ধ্রুব রাঠি।

বিক্ষোভে যোগ দিতে তিনি দিল্লিতে যাওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামে রাঠির বাসায় পৌঁছে তাঁকে আটক করে।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। দলটি ধ্রুব রাঠিকে ‘অবিলম্বে মুক্তি দেওয়ার’ দাবি জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে ভিডিও প্রকাশ করে শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রাঠি।

নরেন্দ্র মোদি সরকারের পরিচিত সমালোচক রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন। ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি।

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে রাঠির বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তাঁর চ্যানেলের গ্রাহক ৩ কোটি ৩০ লাখ।

এর আগে চলতি সপ্তাহে নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় দিল্লি পুলিশ।

বিক্ষোভকারীরা যাতে কর্মসূচিস্থলে পৌঁছাতে না পারেন, সে জন্য পুলিশ আগাম আটক অভিযান জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সদস্য মোতায়েন করেছে।

আজ দিল্লির কেন্দ্রস্থলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভের আগে রাতভর ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। এ ছাড়া শত শত ট্রেনের চলাচল বাতিল এবং কয়েক ডজন মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

যন্তর মন্তরে সমর্থকদের জড়ো করতে উদ্যোগ নিয়েছে সিজেপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →