নিকলীতে শিশুকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনায় প্রতিবেশী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের নিকলীতে ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সংঘটিত এই ঘটনার পরপরই নিকলী থানা–পুলিশ অভিযুক্ত প্রতিবেশী আঙুর মিয়াকে (৬০) আটক করে। সোমবার ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার রাতে বাড়িতে শিশুটির বাবা ও মা কেউ ছিলেন না। এ সময় শিশুটি এক সহপাঠীকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রাত আনুমানিক ১১টার দিকে দরজায় কড়া নাড়লে বাবা এসেছেন মনে করে শিশুটি দরজা খুলে দেয়। তখনই প্রতিবেশী আঙুর মিয়া শিশুটির মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক নিজ ঘরে নিয়ে যান এবং নির্যাতন চালান। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। রাতে শিশুটি তার এক সহপাঠীকে নিয়ে নিজেদের বসতঘরে ঘুমিয়ে ছিল। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন ওই ব্যক্তি।
শিশুর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে আঙুর মিয়াকে আটক করেন। খবর পেয়ে নিকলী থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইশতিয়াক আহম্মেদ জানান, শিশুটির মায়ের করা মামলায় গ্রেপ্তার আঙুর মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন