|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ হারালেন পাঁচজন, আহত আট

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৩ এএম
১৫৬ পঠিত
00:00
00:00
সীতাকুণ্ডে লরিচাপায় প্রাণ হারালেন পাঁচজন, আহত আট

রোববার (২৬ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে এক শিশু, তিন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় অন্তত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মহাসড়কের পাশে থামানো হয়। গাড়িটি মেরামতের সময় যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে অবস্থান করছিলেন। ওই সময় ঢাকামুখী একটি দ্রুতগামী লরি দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। সীতাকুণ্ডে লরিচাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →