মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ পরিবহনের বাসে আগুন
মুখপত্র অনলাইন ডেস্ক
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। দমকল বাহিনীর সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন