|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি, ২০২৬, ০৮:৪০ এএম
১৭ পঠিত
00:00
00:00
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে হলটির ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন হল প্রশাসন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ফজলে আজওয়াদ সরকার। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। তবে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক নন; তার আবাসিক হল মীর মশাররফ হোসেন হল। অভিযুক্তের বাড়ি জামালপুর জেলায়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় হল প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, রাত ৯টার দিকে অভিযান চালিয়ে কক্ষের টেবিলের লকার খুলে ১১ বোতল মাদকদ্রব্য পাওয়া যায়। পরে বিছানার নিচে তল্লাশি চালিয়ে আরও মাদক জব্দ করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী এসব মাদকদ্রব্য জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন বলে স্বীকার করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে প্রভোস্ট বলেন, তিনি যেহেতু এই হলের আবাসিক নন, তাই আমরা মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের সঙ্গে কথা বলেছি। তারাই অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →