|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ফিনল্যান্ডে বিনা টিউশন ফিতে স্নাতক–স্নাতকোত্তরের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি, ২০২৬, ০৮:৪৭ এএম
২১ পঠিত
00:00
00:00
ফিনল্যান্ডে বিনা টিউশন ফিতে স্নাতক–স্নাতকোত্তরের সুযোগ

ইউরোপে পড়াশোনা তাও আবার উন্নত জীবনমান, নিরাপদ পরিবেশ আর মানসম্মত শিক্ষার নিশ্চয়তা নিয়ে এমন স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। তবে টিউশন ফি আর খরচের চিন্তায় সেই স্বপ্ন অনেক সময় অধরাই থেকে যায়। সেই বাধা দূর করতেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফিনল্যান্ডের ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে টিউশন ফি ছাড়াই পড়াশোনার সুযোগ পাবেন।

ফিনল্যান্ডের অন্যতম আধুনিক ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয় গঠিত হয় ২০১৯ সালে, ট্যাম্পেরে ইউনিভার্সিটি অব টেকনোলজি ও ইউনিভার্সিটি অব ট্যাম্পেরের একীভূতকরণের মাধ্যমে। শিক্ষা, প্রযুক্তি ও সামাজিক বিজ্ঞানের সমন্বিত পাঠক্রম, গবেষণা ও উদ্ভাবনে শক্ত অবস্থানের কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে।

সুবিধা
ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সম্পূর্ণ অথবা আংশিকভাবে মওকুফ করা হতে পারে। পাশাপাশি—

    প্রথম শিক্ষাবর্ষে ১,৫০০ ইউরো পর্যন্ত টিউশন ফি ছাড়
    পড়াশোনাকালে বা ডিগ্রি শেষ করার পর ১,৫০০ ইউরো মূল্যমানের ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সমেন্ট স্কলারশিপ’ পাওয়ার সুযোগ
    একাডেমিক ও গবেষণাভিত্তিক অতিরিক্ত সহায়তা  

যারা আবেদন করতে পারবেন

এই স্কলারশিপের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে—

    ইইউ বা ইইএভুক্ত দেশের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
    ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাধ্যমে পরিচালিত স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে
    নির্ধারিত টিউশন ফি পরিশোধের সক্ষমতা থাকতে হবে
    ভালো একাডেমিক ফলাফল ও পড়াশোনার প্রতি স্পষ্ট আগ্রহ বা মোটিভেশন থাকতে হবে

যেসব কাগজ লাগবে

আবেদনের সময় যেসব নথি প্রয়োজন—

    অনলাইন আবেদন ফরম
    পূর্ববর্তী শিক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
    পাসপোর্ট সাইজ ছবি
    বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র
    ইংরেজি ভাষা দক্ষতার সনদ
    পড়াশোনার লক্ষ্য ও আগ্রহ তুলে ধরে একটি মোটিভেশন লেটার

 যেসব বিষয়ে পড়ার সুযোগ থাকবে
ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়গুলো ভবিষ্যৎ চাকরিবাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর মধ্যে রয়েছে—

    প্রকৌশল ও প্রযুক্তি

কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও অটোমেশন ইঞ্জিনিয়ারিং

    স্বাস্থ্য ও জীবনবিজ্ঞান

হেলথ সায়েন্সেস, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, মেডিকেল টেকনোলজি

    সামাজিক বিজ্ঞান ও ব্যবস্থাপনা

ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক পলিসি, সাসটেইনেবল ডেভেলপমেন্ট, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইকোনমিকস, ইনোভেশন ম্যানেজমেন্ট

এ ছাড়া মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, এডুকেশন, গেম স্টাডিজ, আরবান স্টাডিজ ও হিউম্যান-টেকনোলজি ইন্টারঅ্যাকশন-এর মতো আধুনিক বিষয়েও পড়াশোনার সুযোগ রয়েছে।

আবেদন যেভাবে

    আগ্রহী শিক্ষার্থীরা ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়

    স্নাতক (ব্যাচেলর): আবেদন শুরু ৭ জানুয়ারি, শেষ ২২ জানুয়ারি ২০২৬।
    স্নাতকোত্তর (মাস্টার্স): আবেদন শেষ ৫ জানুয়ারি ২০২৬।

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →