‘আমি এখনও প্রেসিডেন্ট, আমাকে ধরে আনা হয়েছে’: আদালতে মাদুরো
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেই দাবি করলেন নিকোলাস মাদুরো।
সোমবার আদালতে হাজির হয়ে তিনি বলেন, “আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।”
নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেছেন মাদুরো। আদালতে পড়ে শোনানো সব অভিযোগেই মাদুরো দোষ অস্বীকার করেছেন।
একইভাবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ভেনেজুয়েলার ফার্স্ট লেডি ও মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও। দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসবে তিনি দোষী নন।
নাটকীয়ভাবে গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী। এমন ঘটনায় স্তম্ভিত হয়েছে গোটা বিশ্ব। প্রতিবাদ জানিয়েছে একাধিক দেশ।
মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাস, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক ডিভাইস রাখার অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রশাসনের আরও অভিযোগ, মেক্সিকোর সিনালোয়া এবং জেটাস কার্টেল, কলম্বিয়ার এফএআরসি বিদ্রোহী এবং ভেনেজুয়েলার ত্রেন দে আরাগুয়ার মতো গ্যাংয়ের সঙ্গে সমন্বয়ে কোকেন পাচারে জড়িত মাদুরো।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন