গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস
নিউজ ডেস্ক
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়াবাড়ী এলাকায় গুদামটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করলেও গুদামে থাকা শুকনো ঝুট ও তুলার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন, সারাবো, কাশিমপুর ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী (বিকেল ৫টা ৩৫ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং নেভানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ মানুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। সতর্কতা হিসেবে আরও দুটি ইউনিট ব্যাকআপ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন