|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

বিএনপির আলমগীর হত্যা: শুটার মিশু গ্রেফতার, পরিকল্পনার তথ্য প্রকাশ

নিউজ ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০১:২৮ এএম
৪ পঠিত
00:00
00:00
বিএনপির আলমগীর হত্যা: শুটার মিশু গ্রেফতার, পরিকল্পনার তথ্য প্রকাশ

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার ত্রিদিব চক্রবর্তী ওরফে মিশুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে শহরের বেজপাড়া মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে ত্রিদিব জানান—এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত এবং এতে নিহত আলমগীর হোসেনের জামাই পরশ ও স্থানীয় বাসিন্দা সাগরের ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, পরশের কাছ থেকেই অস্ত্র ও অর্থ পান এবং ঘটনার দিন কয়েকজনের সঙ্গে বৈঠকের পর তিনি আলমগীরের পিছু নেন।

ডিবি পুলিশের তথ্যমতে, ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন হিসেবে ত্রিদিবকে শনাক্ত করা হয়। পরবর্তীতে মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জবানবন্দি গ্রহণ শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ত্রিদিব চক্রবর্তী যশোর শহরের বেজপাড়া চিরুনি কল এলাকার বাসিন্দা এবং পুরোহিত মিহির চক্রবর্তীর ছেলে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএনপি নেতা আলমগীর হোসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা বাদী হয়ে পরশ ও সাগরসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মূল শুটারকে গ্রেফতারে তদন্ত জোরদার করে ডিবি পুলিশ। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →