|
|
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি, ২০২৬, ০৪:১৮ পিএম
৬ পঠিত
00:00
00:00
ভারতে বাংলাদেশি আখ্যা দিয়ে মুসলিম যুবককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা
ছবি: সংগ্রহীত


অন্ধ্রপ্রদেশে ‘বাংলাদেশি’ পরিচয়ের অভিযোগ তুলে এক মুসলিম পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মঞ্জুর আলম লস্কর (৩২)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাসিন্দা।

পরিবারের দাবি, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে মঞ্জুরকে হত্যা করা হয়। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঞ্জুরের বাড়ি উত্তর ২৪ পরগণার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামে। জীবিকার তাগিদে তিনি এক দশকেরও বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করতেন।

দীর্ঘদিন সেখানে থাকায় স্থানীয় অনেকের সঙ্গে তার পরিচয় ছিল। তবু সম্প্রতি কয়েকজন হিন্দুত্ববাদী তাকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দিয়েছিল বলে পরিবারের অভিযোগ।

স্বজনদের ভাষ্য, হত্যার আগে মঞ্জুরকে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। তার স্ত্রী জানান, মঙ্গলবার অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হয়। পরিবার কষ্টে ৬ হাজার রুপি জোগাড় করলেও পরদিন বুধবার তারা জানতে পারেন, মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার আগে তাকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হয় এবং পরে একটি চুরির মামলার সঙ্গে জড়িয়ে মারধর করে হত্যা করা হয়—এমন তথ্য পরিবারের সদস্যরা পরে জানতে পারেন।

এ ঘটনায় মঞ্জুরের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের কাছে অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ করে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →