আবারও হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন জেনিফার লরেন্স
মুখপত্র অনলাইন ডেস্ক
দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'হাঙ্গার গেমস'-এ ফিরছেন হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। তবে এবার তিনি কেবল ক্যাটনিস এভারডিন হিসেবে ফিরছেন না, বরং পুরোনো সহশিল্পীদের সাথে পুনর্মিলনের এক আনন্দঘন মুহূর্তও পাচ্ছেন। আগামী ২০ নভেম্বর মুক্তিপ্রতিক্ষীত এই সিনেমাটি মূল সিরিজের ধারাবাহিক গল্প নয়, বরং একটি প্রিক্যুয়েল। মূল কাহিনির ২৪ বছর আগের প্রেক্ষাপটে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনেথির ৫০তম হাঙ্গার গেমসে অংশগ্রহণের রোমাঞ্চকর ঘটনাটি উঠে আসবে। তরুণ হেইমিচের চরিত্রে দেখা যাবে জোসেফ জাডাকে এবং প্রেসিডেন্ট স্নোর ভূমিকায় অভিনয় করছেন র্যালফ ফাইনস। আগামী ২০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
সম্প্রতি 'কল হার ড্যাডি' পডকাস্টে উপস্থাপক অ্যালেক্স কুপারের সাথে আলাপচারিতায় কাজের অভিজ্ঞতা শেয়ার করেন জেনিফার। সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সাথে পুনরায় কাজ করার বিষয়টি তার কাছে ভীষণ আবেগের। বিশেষ করে উডি হ্যারেলসনের সাথে পুনর্মিলনের একটি মজার ঘটনার কথা জানান অভিনেত্রী। কোনো আমন্ত্রণ ছাড়াই উডি সরাসরি তার হোটেলের জানালা দিয়ে কক্ষে প্রবেশ করেছিলেন, যা পুরোনো দিনের সেই বন্ধুত্বপূর্ণ দুষ্টুমিকে মনে করিয়ে দেয়। শুটিংয়ের দীর্ঘদিনের স্মৃতি রোমন্থন করে অভিনেত্রী জানান, সহকর্মীদের সাথে এই পুনর্মিলন তিনি দারুণ উপভোগ করেছেন।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন