|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা দেবে এপিক হেলথ কেয়ার

মুখপত্র অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৬, ০৬:৪০ এএম
১৭ পঠিত
00:00
00:00
সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা দেবে এপিক হেলথ কেয়ার

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এপিক হেলথ কেয়ার লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যরা এপিক হেলথ কেয়ারের উন্নত ও আধুনিক চিকিৎসা সেবার সুবিধা পাবেন।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়। এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক টি. এম. হান্নান বলেন, মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এই অংশীদারিত্বের মাধ্যমে লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং দুই প্রতিষ্ঠানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে এসময় এপিক হেলথ কেয়ারের ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সোমেন পালিত, ডেপুটি ম্যানেজার ইমতিয়াজ শানু ও শাহরিয়ার ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন বলেন, এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক ডিস্ট্রিক্টের সদস্য ও তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন পথ তৈরি করবে। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনের সদস্যদের চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আরও সহজতর হবে এবং দুই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সুসম্পর্কের ভিত্তি মজবুত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে লায়ন সাহেলা আবেদীন, লায়ন মাসুদ আহমেদসহ লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকটি সদস্যদের উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠান দুটির পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কে নতুন মাত্র যোগ করবে।

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →