|
|
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু যমজ ভাই-বোনের

নিউজ ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৫৬ এএম
৪৬ পঠিত
00:00
00:00
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু যমজ ভাই-বোনের
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মারা যায় যমজ ভাই-বোন তানিশা ও রায়হান।-ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদীখানে নানা বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে ডুবে তানিশা ও রায়হান নামে ৮ বছর বয়সী যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালুচর ইউনিয়নের চসীমউদ্দীন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিশা ও রায়হান কুয়েতপ্রবাসী শরীফ মিয়ার সন্তান। তাদের স্থায়ী ঠিকানা রাজধানীর ডেমরা এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিনের জন্য তারা নানা বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে দুই ভাই-বোন বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে তাদের একজন পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে ডুবে যায়।

ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের নানা কাশেম মিয়া বলেন, পরিবারের সদস্যদের অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে একজন পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য শিশুটিও পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, নানা বাড়িতে বেড়াতে এসে যমজ ভাই-বোনের পানিতে ডুবে মৃত্যুর খবর তিনি পেয়েছেন। বর্তমানে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →