নিউ গিনি প্রোপার্টিজ হামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউজ ডেস্ক
রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় মিজানুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবির এই কর্মকর্তা জানান, মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা। তাকে গ্রেপ্তারের সময় ওই বাসায় সংসদ সদস্য আব্দুল গফুরও উপস্থিত ছিলেন।
এ মামলায় মিজানুরকে নিয়ে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজনকে ডিবি এবং পাঁচজনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
উপকমিশনার আনোয়ার হোসেন খান বলেন, মিজানুরের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার এজাহারে মিজানুরকে ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় আবাসন প্রকল্পের ভেতরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।
ঘটনার পর নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। তবে হামলার সুনির্দিষ্ট কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের ভূমিকা তদন্ত শেষে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন