এনবিআরের ২৮৬ পদে রদবদল
অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই, ২০২৩, ১১:৫৮ এএম
শুনুন
00:00
আরও পড়ুন
ফলো করুন
আয়কর বিভাগের উপকর কমিশনার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং কাস্টমস ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তা পদে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।
এসব পদে প্রতিষ্ঠানটি ২৮৬ জন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। যাদের মধ্যে ২৪ জন উপ-কর কমিশনার, ৩৫ জন সহকারী কর কমিশনার ও ৪ জন অতিরিক্ত সহকারী কর কমিশনার রয়েছেন। অন্যদিকে কাস্টমস ও ভ্যাট বিভাগের ১১০ জন রাজস্ব কর্মকর্তা ও ১১৩ জন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এনবিআর থেকে জারি করা পৃথক পৃথক আদেশে তাদেরকে এনবিআরের প্রধান কার্যালয় ও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন কর ও কাস্টম অফিসে বদলি করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বদলির আদেশে তাদেরকে অবিলম্বের কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে। বদলির আদেশ এনবিআরের ওয়েব সাইটে আপলোড করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
বিজ্ঞাপন | ব্যানার স্পট
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন