৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
অনলাইন ডেস্ক
ব্যয় কমানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিশাল বিনিয়োগের অর্থ জোগাতে প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে মাইক্রোসফট। এটি প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে মোট কর্মীর এক-চতুর্থাংশেরও বেশি। গত ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। সোমবার রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই কর্মসূচি কানাডা, ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ৭০তম গ্রেড বা তার নিচের পর্যায়ের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যোগ্য কর্মীদের এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা জানিয়েছে কোম্পানিটি।
এআই, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের কর্মীরা এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা ও নিরাপত্তা বিভাগকে এই কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক বার্তায় জানান, যারা কোম্পানির বাইরে ক্যারিয়ার গড়তে আগ্রহী, এই উদ্যোগ তাদের জন্য একটি সুযোগ তৈরি করবে। সেই সঙ্গে পরিবর্তিত বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের কর্মীবাহিনীকে নতুনভাবে সাজানো সহজ হবে।
প্রযুক্তি বিশ্বে এআই অবকাঠামো তৈরিতে এখন ব্যাপক অর্থ ব্যয় করছে বড় বড় প্রতিষ্ঠানগুলো। ডেটা সেন্টার ও চিপের পেছনে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে লাভের বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এর অংশ হিসেবেই মাইক্রোসফট ২০২৬ সালের ক্যালেন্ডার বছরে মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। এই আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি হিসেবেই স্বেচ্ছামূলক এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, মাইক্রোসফট এর আগেও বিভিন্ন সময়ে জনবল কমানোর উদ্যোগ নিয়েছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছিল তারা। এছাড়া জুলাই মাসে এক্সবক্স গেমিং ব্যবসায় বড় ধরনের পুনর্গঠন প্রক্রিয়ায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসে। সেই সাথে পাঁচটি গেম স্টুডিও থেকে বিনিয়োগ গুটিয়ে নেওয়ার পরিকল্পনাও জানানো হয়েছিল। বুধবার বাজার বন্ধ হওয়ার পর কোম্পানির চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এ ছাড়া জুলাইয়ে এক্সবক্স গেমিং ব্যবসার পুনর্গঠনের অংশ হিসেবে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন