|
|
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সর্বস্বত্ব মুখপত্র কর্তৃক সংরক্ষিত

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →

ট্রাম্পের হুমকি এবং কলম্বিয়ার প্রতিরোধ: পেত্রোর কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬, ০৭:৩১ পিএম
৪ পঠিত
00:00
00:00
ট্রাম্পের হুমকি এবং কলম্বিয়ার প্রতিরোধ: পেত্রোর কড়া বার্তা

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তার দেশে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বাস্তব হয়ে উঠতে পারে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য দেশকে নিজেদের প্রভাবের অংশ হিসেবে বিবেচনা করছে।

পেত্রো যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এজেন্টদের কর্মকাণ্ডকে “নাৎসি ব্রিগেডের মতো” আখ্যা দিয়ে বলেন, অবৈধ অভিবাসী তাড়ানো এবং অপরাধ দমন অভিযানের ফলে যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প কলম্বিয়ায় সামরিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করছেন।

গত বুধবার ট্রাম্প ও পেত্রো ফোনালাপে কথা বলেছেন, যেখানে বেশিরভাগ আলোচনার বিষয় ছিল কলম্বিয়ায় মাদক-পাচার। ট্রাম্প পরে পেত্রোকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। তবুও পেত্রো মনে করেন, দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়নি।

পেত্রো ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসার পর থেকে তার প্রশাসনের সঙ্গে সম্পর্ক হিমশীতল হয়ে গেছে। ট্রাম্প পেত্রোর প্রশাসনকে যুক্তরাষ্ট্রে কোকেন প্রবাহের দায়ী হিসেবে অপ্রমাণিত অভিযোগে দায়ী করেছেন এবং নিষেধাজ্ঞাও জারি করেছেন।

এছাড়া পেত্রো গাজায় ইসরায়েলের হামলারও তীব্র বিরোধী। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরের সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে ৩০বারেরও বেশি হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ১১০ জন নিহত হয়েছেন।

পেত্রো মনে করেন, যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ডের কারণে বিশ্বে সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব নয় বরং দেশটি আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের এই হুমকি ও আধিপত্যবাদকে নিন্দা জানিয়েছেন।

সুত্র ঃ বিবিসি

 

বিজ্ঞাপন | ব্যানার স্পট

আপনার ব্যবসার প্রসারে আমাদের জনপ্রিয় নিউজ ওয়েবসাইটে বিজ্ঞাপন দিন!

বিজ্ঞাপন দিন →