প্রকাশ: ২৩:০৪, ১৮ এপ্রিল ২০২৬
দৈনিক সমাচারের উপ-ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক রুহুল বারী ফিরোজের পিতা মো. মজিবর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
মরহুম মো. মজিবর রহমান ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে অসংখ্য শিক্ষার্থী গড়ে তুলেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ আসর ইসলামপুরে হাজারো মানুষের উপস্থিতিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মো. মজিবর রহমানের মৃত্যুতে দৈনিক সমাচারের সম্পাদক মো. আবু তালেব এবং ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ব্রেকিং