প্রকাশ: ২১:৩৮, ২২ মে ২০২৬
সাধারণ মানুষের মধ্যে জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা তৈরির লক্ষ্যে সিমেক হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে বেসিক লাইফ সাপোর্ট সিপিআর (CPR) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে, ২০২৬) বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় সিমেক হেলথ ফাউন্ডেশনের একাডেমিক ভবনের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের সময় তাৎক্ষণিকভাবে সিপিআর প্রয়োগের বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।
আয়োজকরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রতি মিনিটে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১০ শতাংশ করে কমে যায়। তবে সঠিক সময়ে সিপিআর দিতে পারলে মৃত্যুর ঝুঁকি ২ থেকে ৩ গুণ পর্যন্ত কমানো সম্ভব। মে মাসে ব্যাচে মোট ২০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এ প্রশিক্ষণ সম্পন্ন করেন। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম মোর্শেদ এবং সিমেক হেলথের রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ডা. নীলাঞ্জনা রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিমেক হেলথের ম্যানেজিং ডিরেক্টর ও সিমেক হেলথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিমেক হেলথ ফাউন্ডেশনের সভাপতি শহীদ সালাম প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ব্রেকিং