পেট ভার, গ্যাস, কোষ্ঠকাঠিন্য এই সমস্যাগুলো হলেই অনেক ঘরে প্রথম যে পরামর্শটা শোনা যায়, তা হলো গরম পানি খাও। বিশেষ করে মায়েরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, খালি পেটে গরম পানি খেলেই হজম ঠিক হয়ে যায়। আধুনিক জীবনযাপন, তেল–মসলাযুক্ত খাবার, অনিয়মিত খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপে আজকাল হজমের সমস্যা যেন নিত্যসঙ্গী। তাহলে প্রশ্ন হলো—মায়ের এই ঘরোয়া উপদেশের কি সত্যিই কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে?