এনবিআর ঘোষণা: মোবাইল ফোনে ৬০% শুল্ক হ্রাস

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:০৯, ১৩ জানুয়ারি ২০২৬

এনবিআর ঘোষণা: মোবাইল ফোনে ৬০% শুল্ক হ্রাস

সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমিয়েছে। বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে (এসআরও নং ১৫-আইন/২০২৬/কাস্টমস)। নতুন শুল্কের ফলে আমদানিকৃত প্রতিটি ৩০ হাজার টাকার বেশি মূল্যের মোবাইল ফোনের দাম গড়ে প্রায় ৫,৫০০ টাকা কমবে।

একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে উৎসাহ দিতে সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামানো হয়েছে। এর ফলে উপকরণ আমদানিতে শুল্ক ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

এনবিআর আশা করছে, শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে এবং ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। সংস্থাটি জানিয়েছে, জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন