আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আমাদের অর্থনীতি বিষয়ক সম্পাদক ফয়সাল ইসলাম এইমাত্র জ্যাক ক্লার্কের সাক্ষাৎকার নিয়েছেন—এবার তার সম্পর্কে আরও কিছু জানা যাক। ছবি: আল জাজিরা
এআই জগতের অন্যতম পরিচিত নাম জ্যাক ক্লার্ক। তিনি অ্যানথ্রপিকের সাতজন সহপ্রতিষ্ঠাতার একজন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের তুলনায় তিনি কম পরিচিত হলেও এআই নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
ব্রিটিশ নাগরিক ক্লার্ক আগে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান ওপেনএআইয়ে কাজ করেছেন। এর আগে তিনি ব্লুমবার্গ বিজনেসউইক ও দ্য রেজিস্টারে প্রযুক্তিবিষয়ক সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘ইমপোর্ট এআই’ নামে একটি নিউজলেটার লেখেন, যার পাঠক প্রতি সপ্তাহে প্রায় ১ লাখ।
ক্লার্ক মনে করেন না যে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশ। তবে তিনি সমাজের জন্য এআইকে একটি ‘বড় ঝুঁকি’ হিসেবে দেখছেন।
তার মতে, খুব শিগগিরই এআই মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠতে পারে। তিনি প্রশ্ন তোলেন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষের চেয়ে ১০০ গুণ বেশি বুদ্ধিমান কোনো সিস্টেমের সঙ্গে মানুষ কতটা ভালোভাবে মোকাবিলা করতে পারবে?
ক্লার্ক বলেন, এআই ‘প্রতিদিনই আরও শক্তিশালী হচ্ছে’। সাধারণ যেকোনো প্রযুক্তির তুলনায় এআইয়ের অগ্রগতি অনেক দ্রুত।
তিনি আরও বলেন, এআই নিয়ে এখনই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সূত্র: বিবিসি
ব্রেকিং