বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রভাব: বিনিয়োগ ঝুঁকি ও ভবিষ্যৎ চ্যালেঞ

সূত্র : সিএনএন

প্রকাশ: ১৫:৫৪, ৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৫৯, ৪ জানুয়ারি ২০২৬

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির প্রভাব: বিনিয়োগ ঝুঁকি ও ভবিষ্যৎ চ্যালেঞ

গত বছরটিতে কোটি কোটি ডলারের খরচ, হাজারো মানুষের কর্মসংস্থান হারানো আর মানসিক স্বাস্থ্যের গভীর সংকটসহ অনেক ঘটনার সঙ্গে নাম জড়িয়ে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)।
গত বছরটিতে কোটি কোটি ডলারের খরচ, হাজারো মানুষের কর্মসংস্থান হারানো আর মানসিক স্বাস্থ্যের গভীর সংকটসহ অনেক ঘটনার সঙ্গে নাম জড়িয়ে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)। একসময় এআই ছিল শুধুই পর্দার আড়ালের প্রযুক্তি। কিন্তু ২০২২ সালে চ্যাটজিপিটি আসার পর তা এখন সবার হাতের নাগালে। ২০২৫ সালে এসে এআই কেবল স্মার্টফোন বা ল্যাপটপের স্ক্রিনে সীমাবদ্ধ থাকেনি, এটি ঢুকে পড়েছে জাতীয় নীতি, বিশ্ব বাণিজ্য আর শেয়ারবাজারেও। ২০২৬ সালেও এ প্রযুক্তি মানুষের কর্মক্ষেত্র, শ্রেণীকক্ষ এমনকি ব্যক্তিগত সম্পর্কের ওপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

মানুষের প্রাত্যহিক জীবনে প্রভাব

কৃত্রিম বুদ্ধিমত্তা বহু বছর ধরেই প্রযুক্তির পেছনে কাজ করছিল। তবে ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর পর এটি হঠাৎ করেই মানুষের সামনে চলে আসে। এরপর গুগলের জেমিনি, সোশ্যাল মিডিয়া ও অনলাইন কেনাকাটার প্লাটফর্মে যুক্ত চ্যাটবট মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। গুগল সার্চের এআই মোড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার কথোপকথন পর্যন্ত সবখানেই ইন্টারনেট ব্যবহারের নতুন দরজা খুলে দেয় এআই।

প্রযুক্তি ছাড়িয়ে রাষ্ট্রনীতি ও বিশ্ববাজারে প্রভাব

২০২৫ সালে এআইয়ের প্রভাব শুধু স্ক্রিনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি জাতীয় নীতি, বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক ও শেয়ারবাজারে সরাসরি প্রভাব ফেলতে শুরু করে। অফিসের কাজ, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি ব্যক্তিগত সম্পর্কেও এআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষজ্ঞদের মতে, এ বিতর্ক ২০২৬ সালে আরো গভীর হবে।

মানসিক স্বাস্থ্য নিয়ে বাড়তে থাকা উদ্বেগ

২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সবচেয়ে সংবেদনশীল আলোচনা হয় মানসিক স্বাস্থ্য ঘিরে। একাধিক প্রতিবেদন ও মামলায় অভিযোগ ওঠে, এআই-ভিত্তিক সহচর অ্যাপ্লিকেশন কিশোরদের মানসিক সংকটে ভূমিকা রেখেছে। একটি ঘটনায় এক কিশোরের পরিবারের অভিযোগ, চ্যাটবট তার আত্মহানির চিন্তা যথাযথভাবে সামাল দিতে পারেনি। এসব ঘটনার পর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কিশোরদের জন্য অভিভাবক নিয়ন্ত্রণ, নিরাপত্তা ফিচার ও ব্যবহার সীমাবদ্ধতার ঘোষণা দেয়।

প্রাপ্তবয়স্কদের মধ্যেও বিচ্ছিন্নতার ঝুঁকি

সমস্যাটি শুধু কিশোরদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, কিছু প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী এআইয়ের সঙ্গে অতিরিক্ত সংযোগের ফলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। কেউ কেউ এমন সব ধারণায় বিশ্বাস করতে শুরু করেছেন, যা পরে বিভ্রম বলে প্রমাণ হয়েছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে অনেক মানুষ আবেগগত সহায়তার জন্য প্রথমেই এআইয়ের শরণাপন্ন হবে, যা নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে।

বিনিয়োগের জোয়ার ও বুদ্‌বুদের আশঙ্কা

একই সময় এআই খাতে বিনিয়োগের পরিমাণ রেকর্ড ছাড়ায়। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তথ্যকেন্দ্র ও এআই অবকাঠামো তৈরিতে এক বছরেই কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এ খাতে বৈশ্বিক বিনিয়োগ কয়েক ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনেও। কারণ বিদ্যুতের খরচ বাড়ছে, কিছু খাতে চাকরির সুযোগও কমছে। তাই বিনিয়োগকারীরা প্রযুক্তির প্রকৃত মূল্য ছাড়িয়ে অতিরিক্ত উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন।

চাকরি হারানো ও নতুন দক্ষতার চাপ

২০২৫ সালে প্রযুক্তি খাতে বড় ধরনের কর্মী ছাঁটাই দেখা যায়। বড় বড় প্রতিষ্ঠান কর্মী সংখ্যা কমিয়ে আরো দক্ষভাবে কাজ করার পথে হাঁটে। কেউ মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে চাকরি আরো কমাবে। আবার অনেকের মতে, এটি নতুন ধরনের কাজ ও দক্ষতার সুযোগও তৈরি করবে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনার কেন্দ্রে আসবে। এক কথায় ২০২৫ সাল দেখিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর কোনো পরিকল্পনা নয়, এটি মানুষের বর্তমান বাস্তবতা। —সিএনএন

আরও পড়ুন