“প্রথম আলোর মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি”

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:২২, ২১ জানুয়ারি ২০২৬

“প্রথম আলোর মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি”

সিমিন রহমান-ছবি: সংগ্রহীত

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের ১৪,১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আজ (২১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। সিমিন ছাড়াও লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান ও পরিচালক সামসুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

মামলার অন্যান্য তিন আসামি—কামরুল হাসান, মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিক—আদালতে উপস্থিত ছিলেন এবং তাদের স্থায়ী জামিন মঞ্জুর হয়। সিমিনসহ তিনজন উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

এর আগে, ১১ জানুয়ারি পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন