বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি আইনে সংশোধন: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:০৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষায় সম্পত্তি আইনে সংশোধন: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

বৃদ্ধ বাবা-মায়ের সুরক্ষা নিশ্চিত করতে সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোরের পিটিআই হলরুমে চাকরি মেলা সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই সংশোধনী নিয়ে কেউ কেউ হেবা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তবে হেবা আইনে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি।

তিনি বলেন, ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীতে স্পষ্ট করা হয়েছে—হেবা বা অন্য কোনো আইনের অধীনে কোনো ধর্মের সম্পত্তি হস্তান্তর এতে বাধাগ্রস্ত হবে না। দান, উইলসহ যেকোনো উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রেও এ সংশোধনী বাধা সৃষ্টি করবে না।

এ বিষয়ে আর বিতর্ক না করার আহ্বান জানান আইনমন্ত্রী।

দিনব্যাপী চাকরি মেলায় ৩৭টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অংশ নেয়। ২২ হাজার আবেদনের বিপরীতে ১ হাজার ১১৫ জনকে চাকরি দেওয়া হয়।

আরও পড়ুন