রাতে কেঁপে উঠল ঢাবি, পরপর তিন ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১২, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাতে কেঁপে উঠল ঢাবি, পরপর তিন ককটেল বিস্ফোরণ

রাতে ঢাবি এলাকায় ককটেল বিস্ফোরণের পর ধোঁয়া/ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা বিস্ফোরণের খবর পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা গেছেন। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সরকার তদন্ত চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন