জনি আইভের নকশায় ‘ম্যাজিক’ কলম আনছে ওপেনএআই?

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৪৪, ৪ জানুয়ারি ২০২৬

জনি আইভের নকশায় ‘ম্যাজিক’ কলম আনছে ওপেনএআই?

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অ্যাপলের সাবেক কিংবদন্তি ডিজাইনার জনি আইভের সঙ্গে মিলে কোম্পানিটি তৈরি করছে একটি বিশেষ হার্ডওয়্যার ডিভাইস। সাম্প্রতিক গুঞ্জন অনুযায়ী, নতুন ডিভাইসটি হতে যাচ্ছে একটি ‘এআই স্মার্ট পেন’ বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কলম। টেক-দুনিয়ায় পরিচিত টিপস্টার স্মার্ট পিকাচুর তথ্যমতে, ওপেনএআই বর্তমানে তিনটি ভিন্ন ধারণা নিয়ে কাজ করছে, যার মধ্যে একটি হলো এ বিশেষ কলম। এর কোড নাম দেয়া হয়েছে ‘গামড্রপ’। পেনটির কাজ করার প্রক্রিয়া ও ফিচার নিয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। খবর টেকরাডার

আরও পড়ুন