তারেরেক রহমান প্রথমবার সেনানিবাসে অফিস করেন

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তারেরেক রহমান প্রথমবার সেনানিবাসে অফিস করেন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনা প্রধান - ছবি: সংগ্রহীত

আজ সোমবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে তাঁর অফিসে পৌঁছান।

তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর দিনের কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‍্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (পি.এস.সি, জি অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মোঃ মেহেদুল ইসলাম সহ অন্যান্য উঁচু কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন