জকসু: শীর্ষ তিন পদে এগিয়ে গেলেন শিবির প্রার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:৫৪, ৭ জানুয়ারি ২০২৬

জকসু: শীর্ষ তিন পদে এগিয়ে গেলেন শিবির প্রার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২৬টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে শীর্ষ তিন পদেই এগিয়ে গেছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা
ভিপি পদে পিছিয়ে থাকা শিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম আবার টপকে গেছেন ছাত্রদল-ছাত্রঅধিকার প্যানেলের প্রার্থী একেএম রাকিবকে। তাদের মধ্যে শুরু থেকে বেশ লড়াই দেখা গেছে।

অপরদিকে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা আগের মতই এগিয়ে রয়েছেন।
এগুলো ছাড়া অন্যান্য সম্পাদকীয় পদেও শিবিরের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। সদস্য পদের শীর্ষ সাতে এগিয়ে আছেন এ প্যানেলের পাঁচজন।

কেন্দ্রীয় সংসদের ১২টি কেন্দ্র ও হল শিক্ষার্থী সংসদের ফল এখনও বাকি আছে।
২৬টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৩৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন শিবির প্যানেলের প্রার্থী রিয়াজুল।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত ঐক্যবদ্ধ ‘নির্ভীক জবিয়ান’ প্যানেলের রাকিব পেয়েছেন ৩০১৩ ভোট।
এতে ৩৫১ ভোটে এগিয়ে আছেন শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল।

জিএস পদে ৩৪৮৯ ভোট পেয়ে আগের মত এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার প্যানেলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৩৭৯ ভোট।
এ পর্যন্ত ২৬ কেন্দ্রের ফলে তাদের ভোটের পার্থক্য ২,১১৩ ভোট।

অপরদিকে এজিএস পদে ৩১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা।
এ পদে ছাত্রদল-ছাত্র অধিকার পদের তানজীল পেয়েছেন ২৬৭৭ ভোট। এতে ২৬ কেন্দ্রের ফলে ৪২৯ ভোটে পিছিয়ে আছেন তিনি।

আগের দিন মঙ্গলবার বিকাল ৪টায় ভোগগ্রহণ শেষে ওএমআর মেশিনে গণনার সঠিকতা নিয়ে বিপত্তির কারণে গণনার কাজ বিঘ্নিত হয়। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনা।
বুধবার সকাল সাড়ে ৭টায় নির্বাচন কমিশনের তিনজন সদস্য প্রথমে চারটি কেন্দ্রের (বিভাগের) এবং পরে সকালের ভাগে আরও তিনটির ফলাফল ঘোষণা করেন। দুপুরের মধ্যে আরও চারটির এবং বিকালে আরও সাতটির ফল জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন