নিউজ ডেস্ক
প্রকাশ: ০৮:৫০, ৩০ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
কাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হবে দেশের আট বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে। এসব শহরের ১৯০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে বলে জানায় কমিশন।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
পিএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ কক্ষে আসন গ্রহণ করতে হবে। ওই সময়েই কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে, এরপর কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ বস্তু, গয়না, চাবি কিংবা কোনো ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী ধরা পড়লে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমিশন আরও জানায়, প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি থাকবে। পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান খোলা রাখতে হবে এবং কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ ব্যবহার করা যাবে না।
ব্রেকিং