নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৪৪, ২৪ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন অভিনয়ে নিয়মিত না থাকলেও সমসাময়িক নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়
। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি নেটিজেনদের কাছে একজন তীব্র ও স্পষ্টভাষী সমালোচক হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন।
বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনামূলক পোস্ট দিতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় এবার একজন উপদেষ্টাকে ইঙ্গিত করে কটাক্ষের পাশাপাশি তার স্ত্রীর শাড়ি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাওন।
শুক্রবার (২৩ জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মেট্রো রেলে তোলা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে তিশাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়।
ছবির ক্যাপশনে শাওন লেখেন, ছবিটি তার কাছে সুন্দর লেগেছে এবং সেখানে ‘লিটনের ফ্ল্যাটের রূপকার’ ও এক ‘উপদুষ্টু পরিচালক’-এর স্ত্রীর শাড়ির কথাও উল্লেখ করেন। পাশাপাশি ছবিটি বড় করে বাঁধিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ রাখার দাবিও জানান তিনি, যা ওই উপদেষ্টার তত্ত্বাবধানে নির্মিত বলে ব্যঙ্গ করেন।
এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ধারণা করছেন, শাওনের এই মন্তব্য অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করেই করা।
উল্লেখ্য, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ফারুকী পরিচালিত চলচ্চিত্র ব্যাচেলর-এ ‘লিটনের ফ্ল্যাট’ নামের একটি স্থান বিশেষভাবে আলোচিত হয়েছিল, যেখানে প্রেমিক-প্রেমিকাদের গোপন সময় কাটানোর দৃশ্য দেখানো হয়। দীর্ঘ সময় পর সেই প্রসঙ্গ টেনে এনে নতুন করে বিতর্কে ইন্ধন দিয়েছেন মেহের আফরোজ শাওন।
ব্রেকিং