মন ভালো নেই কুমার বিশ্বজিতের

নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:০৮, ৪ জানুয়ারি ২০২৬

মন ভালো নেই কুমার বিশ্বজিতের

কানাডায় দীর্ঘদিন ধরে অসুস্থ পুত্রের পাশে থাকা কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ জানান, সেখানে তার গানের প্রস্তাব আসে অনেক। কিন্তু সেভাবে তিনি তা করতে পারেন না। কারণ, ঢাকা থেকে ওয়ার্ক পারমিট নিয়ে গান করতে হয় কোথাও কোথাও। এটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। এছাড়া অসুস্থ পুত্র নিবিড়ের জন্য মনটা তার ওর কাছেই পড়ে থাকে। সব সময় মন এক রকম থাকে না। তিনি জানান, তারপরও কানাডায় আসার পর অস্ট্রেলিয়ায় শো করেছি। আমেরিকায় করেছি। ১৪ ফেব্রুয়ারি একটি শো করব টরন্টোতে। তবে, প্রচুর শো বাতিল করতে হয়েছে। কুমার বিশ্বজিৎ বলেন, আমার ধারণা ছিল, কী এমন গান করেছি যার জন্য মানুষ মনে রাখবে, ভালোবাসবে? কিন্তু, এখন দেখছি দর্শকও আমার পরিবার। তারা অনেক আশীর্বাদ করছেন। অনেক ভালোবাসা দেখিয়েছেন। দোয়া করেছেন। তাদের এই ভালোবাসার কথা কখনই ভুলতে পারব না। গান গেয়েই তাদের মন জয় করেছি।

আরও পড়ুন