“অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই, চলচ্চিত্রে শূন্যতা”

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:৫৮, ২১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৫৮, ২১ জানুয়ারি ২০২৬

“অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই, চলচ্চিত্রে শূন্যতা”

ছবি: সংগ্রহীত

অভিনেতা ইলিয়াস জাভেদ (৮২) বুধবার (২১ জানুয়ারি) উত্তরার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন।

সত্তর ও আশির দশকে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করা এই শিল্পী ১৯৬০ সালে উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিষেক করেন এবং প্রায় ২০০টির বেশি সিনেমায় কাজ করেছেন।

আজ উত্তরার ১২ নাম্বার সেক্টরে দ্বিতীয় জানাজার পর তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবার ও সহকর্মী শিল্পীরা। এর আগে বাদ আসর এফডিসিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে সহকর্মী ও চলচ্চিত্র তারকারা ফুলেল শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।

জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ‘নিশান’সহ বহু জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রপ্রেমীদের মনে নিজস্ব জায়গা তৈরি করেছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন