নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:০৩, ৪ জানুয়ারি ২০২৬
পারিবারিকভাবে বিয়ে, কিন্তু একে অপরকে ঠিকভাবে বুঝতে পারছেন না। সম্পূর্ণ অজানা-অচেনা একজন মানুষের সঙ্গে বাকি জীবন কাটানো নিয়ে মনে কাজ করছে তীব্র দ্বিধাদ্বন্দ্ব। ভালোবাসার বন্ধনটা কি আদৌ মজবুত হবে, নাকি সংশয়েই কাটবে জীবন, তৌসিফ ও নীহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’-এ তাই দেখানো হয়েছে।
তৌসিফ-নীহা জুটির নাটক আগেও সফল হয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে এ দুজনের রোমান্টিক রসায়নের এই নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মেজবাহ উদ্দিন সুমনের সঙ্গে যৌথভাবে নাটকের চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা।
কেন্দ্রীয় চরিত্রে তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা ছাড়াও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, মাসুম রেজওয়ান, আয়েশা লাবণ্য ও খলিলুর রহমান কাদেরী।
ব্রেকিং