মডেল রিধির ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:২২, ১৭ আগস্ট ২০২৬

মডেল রিধির ঝুলন্ত লাশ উদ্ধার, প্রেমিক গ্রেপ্তার

রিধিকা রিধি /ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রিধির বাসা থেকেই হাসিবুরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, রিধির মা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ঘটনার দিন রিধির সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার সকালে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রিধিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে।

মডেলিংয়ের পাশাপাশি রিধিকা রিধি বেশ কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন