নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৫২, ১৩ জানুয়ারি ২০২৬
আরএফএল গ্রুপ তাদের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে ১ জানুয়ারি ২০২৬ থেকে এবং শেষ হবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিস্তারিত:
প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ
বিভাগ: ইন্টারন্যাশনাল বিজনেস
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
লোকবল নিয়োগ: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ/বিএসসি
অন্য যোগ্যতা: আন্তর্জাতিক ব্যবসা, রপ্তানি বিক্রয়, বাণিজ্য পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: ২–৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২৪–৪০ বছর
কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ:
কারখানা প্রাঙ্গণে থাকার ব্যবস্থা, রপ্তানি বিক্রয় কমিশন, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুর ও রাতের খাবার সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব বোনাস, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএল আউটলেটে ছাড়সহ ক্রেডিট ক্রয়ের সুবিধা।
আবেদনের নিয়ম:
ইচ্ছুক প্রার্থীরা আরএফএল গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরিটি আন্তর্জাতিক ব্যবসায় আগ্রহী এবং দক্ষ প্রার্থীদের জন্য একটি আকর্ষণীয় সুযোগ।
ব্রেকিং