শিল্প মন্ত্রণালয়: বিএসটিআইয়ে ১০ ক্যাটাগরিতে ৫০ নিয়োগ শুরু

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:২৩, ১৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

শিল্প মন্ত্রণালয়: বিএসটিআইয়ে ১০ ক্যাটাগরিতে ৫০ নিয়োগ শুরু

শিল্প মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১০টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জন যোগ্য বাংলাদেশি নাগরিককে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদগুলো হলো—কম্পিউটার অপারেটর ২ জন, ইউডিসি কাম ক্যাশিয়ার ১ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৬ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট ১ জন, ডেটা এন্ট্রি অপারেটর ৭ জন, ল্যাব সহকারী ৮ জন, ক্যাটালগার ১ জন, গাড়ি চালক ১ জন, অফিস সহায়ক (এমএলএসএস) ২০ জন এবং নিরাপত্তা প্রহরী ৩ জন।

পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত। কম্পিউটার সংশ্লিষ্ট পদগুলোর জন্য নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে। ল্যাব সহকারী পদের জন্য বিজ্ঞানে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদের জন্য এসএসসি এবং নিরাপত্তা প্রহরী পদের জন্য অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর আবেদনকারীদের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত, নিয়মাবলি ও নির্দেশনা বিএসটিআইয়ের ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত জব পোর্টালে পাওয়া যাবে।

আবেদনের ওয়েবসাইট: এইখানে ক্লিক

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।

আরও পড়ুন