প্রকাশ: ০০:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:০১, ১৬ জানুয়ারি ২০২৬
ইউসিবি বেংক
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটির ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশনে সেন্টার ম্যানেজার (এভিপি-ভিপি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
গতকাল ১৪ জানুয়ারি থেকে এ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইউসিবি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬:
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
চাকরির ধরন: বেসরকারি
পদের নাম: সেন্টার ম্যানেজার (এভিপি-ভিপি)
বিভাগ: ইম্পেরিয়াল ব্যাংকিং ডিভিশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
প্রকাশের তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২৬
আবেদন পদ্ধতি: অনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.ucb.com.bd/
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের অফিসিয়াল নোটিশ ও ওয়েবসাইটে পাওয়া যাবে।
ব্রেকিং